নিজ দেশে বাস্তুচ্যুত প্রায় ৪ কোটি মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়া ও ইউক্রেনসহ বিশ্বের বিভিন্ন স্থানে লড়াই ও সহিংসতার কারণে রেকর্ডসংখ্যক ৩ কোটি ৮০ লাখ মানুষ নিজ দেশের মধ্যেই বাড়িছাড়া হয়েছে। তাদের সংখ্যা নিউইয়র্ক, লন্ডন ও বেইজিংয়ের মোট জনসংখ্যার সমান। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংস্থা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) এক প্রতিবেদনে এ কথা জানায়। খবর এএফপির।
আইডিএমসি আরও জানায়, ওই মানুষদের প্রায় তিন ভাগের এক ভাগ (১ কোটি ১০ লাখ) শুধু ২০১৪ সালেই বাস্তুচ্যুত হয়েছে।
অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত বছর আগের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। এগল্যান্ড আরও বলেন, আইডিএমসির ওই প্রতিবেদনকে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। বিশ্বজুড়ে যুদ্ধকবলিত এলাকায় লাখো নারী-পুরুষ ও শিশু যেভাবে আটকা পড়ছে, তা অবশ্যই বন্ধ করতে হবে।