প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলার পর বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের দায়ে অভিযুক্ত হয়েছেন ২২ বছর বয়সী এক ডাচ নারী। গতকাল সোমবার দেশটির একটি আদালত তাঁকে ৮২৪ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানা করে বহিষ্কারের আদেশ দিয়েছেন। অভিযুক্ত ওই নেদারল্যান্ডসের নারীর আইনজীবী বলেছেন, গত মার্চে দোহায় একটি হোটেলে মাতাল হয়ে পড়েন তিনি। পরে চেতনা ফেরার পর নিজেকে এক অপরিচিত ব্যক্তির ফ্ল্যাটে দেখেন ওই নারী। পরে তিনি ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন।
বিবিসি