প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুরের সদ্য প্রয়াত রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউ এবং খ্রিষ্টধর্মের প্রতি আক্রমণাত্মক একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করার অভিযোগে আমোস ই নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আমোসের বিরুদ্ধে অশ্লীলতা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। আমোস আট মিনিটের ওই বিতর্কিত ভিডিও গত শুক্রবার প্রকাশ করে। এতে বলা হয়, নগররাষ্ট্রটির প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ একজন ‘ভয়ংকর মানুষ’ ছিলেন।