নিরস্ত্র কিশোরীকে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি সেনারা গতকাল বুধবার ১৩ বছরের এক নিরস্ত্র ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে আহত করেছে। দখলকৃত পশ্চিম তীরের কোয়ালকিলা শহরে তল্লাশিচৌকিতে না থামায় ওই কিশোরীকে গুলি করেছে সেনারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, ওই কিশোরীর কাছে কোনো অস্ত্র ছিল না। সে একটি ব্যাগ বহন করে তল্লাশিচৌকির কাছাকাছি আসে। সে যে রাস্তা দিয়ে আসছিল, সেখান দিয়ে গাড়ি চলাচল করে, হাঁটার কোনো সুযোগ নেই। চৌকিতে থাকা সেনাসদস্যরা প্রথমে তাকে থামতে বলে। কিশোরী না থামলে প্রথমে ফাঁকা গুলি চালানো হয়। এরপরও না থামলে সেনারা তার পায়ে গুলি করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই কিশোরীর আঘাত গুরুতর নয়। এএফপি।