নিরাপত্তা শঙ্কা সর্বোচ্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত এক দশকের মধ্যে নিরাপত্তা নিয়ে আফগানিস্তানের মানুষের শঙ্কাবোধ এখন সবচেয়ে বেশি। এ তথ্য গতকাল মঙ্গলবার প্রকাশিত এশিয়া ফাউন্ডেশনের বার্ষিক এক সমীক্ষার। খবর এএফপির।
সমীক্ষায় বলা হয়, ৬৭ দশমিক ৪ শতাংশ আফগানই নিজেদের সুখ-সমৃদ্ধি নিয়ে সব সময়, প্রায়ই কিংবা মাঝেমধ্যে চিন্তিত থাকেন। ২০০৪ সালে এই সমীক্ষা শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ হার। জরিপে অংশ নেওয়া মাত্র এক-তৃতীয়াংশ আফগান মনে করেন, তাঁদের দেশ ‘সঠিক পথে চলছে’। গত বছরই এই সংখ্যা ছিল অর্ধেকেরও বেশি। গত জুনে দেশটির ১৪টি পৃথক জাতিগোষ্ঠীর ওপর এ সমীক্ষা চালানো হয়।