নিরাপদ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের মার্চে দুর্ঘটনার শিকার জাপানের ফুকুশিমা পারমাণবিক চুল্লির কাছের শহর নারাহা থেকে অধিবাসীদের বেরিয়ে যাওয়ার আদেশ গত শনিবার তুলে নিয়েছে সরকার। এর ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শিকার ওই শহরের বাসিন্দারা প্রায় সাড়ে চার বছর পর সেখানে ফিরতে পারবে। ২০১১ সালে উপর্যুপরি প্রলয়ংকরী ভূমিকম্প ও তা থেকে সৃষ্ট সুনামির আঘাতে ফুকুশিমা পারমাণবিক চুল্লি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় সরিয়ে নেওয়া হয় সাতটি পৌর এলাকার বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে সেসব এলাকা দূষণমুক্ত করার অভিযান চলে। এরপর শনিবারই প্রথম কোনো শহরের সব বাসিন্দাই স্থায়ীভাবে ফেরার অনুমতি পেল। তবে এক জরিপ বলছে, শহরটির ৫৩ শতাংশ বাসিন্দাই স্থায়ীভাবে ফিরতে চায় না।
এএফপি