নির্ধারিত দিনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়েই মিয়ানমারের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে মিয়ানমারের নির্বাচন কমিশন। গত মঙ্গলবার এক বৈঠক ডেকে বন্যার কারণে নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কমিশন। তবে সেদিনই পরে সে প্রস্তাব ফিরিয়ে নেওয়া হয়। আগামী ৮ নভেম্বর মিয়ানমারের বহুপ্রতীক্ষিত নির্বাচন। মিয়ানমারের নির্বাচনী আইন অনুযায়ী ‘প্রাকৃতিক দুর্যোগ’ এবং ‘আঞ্চলিক নিরাপত্তার কারণে’ কমিশন নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকার ভোট গ্রহণ স্থগিত বা বাতিল করতে পারে। তবে দেশব্যাপী নির্বাচন স্থগিতের কোনো এখতিয়ার কমিশনকে দেওয়া হয়নি। বিবিসি