প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের নির্বাচন কমিশন গতকাল রোববার বহুল প্রতীক্ষিত পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮-১৯ অক্টোবর এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। এটি হবে অস্থিতিশীল দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার পথে সর্বশেষ ধাপ। সমালোচকদের মতে, এ পর্বটি ব্যাপক সরকারি দমনপীড়নে কলঙ্কিত হয়েছে। গত ২০১২ সালের জুন মাস থেকে মিসরে কোন পার্লামেন্ট নেই। তখন আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টের মূল কক্ষ বিলুপ্ত ঘোষণা করেছিলেন। এতে বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রাধান্য ছিল। গত মার্চেই এ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে আদালত নির্বাচনী আইনের অংশবিশেষকে অসাংবিধানিক ঘোষণা করায় তা বিলম্বিত হয়।
রয়টার্স