নির্বিচারে ফিলিস্তিনি হত্যার কথা স্বীকার ইসরায়েলি সেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় গত বছর ৫০ দিনের সামরিক অভিযান চলার সময় নির্বিচারে বেসামরিক লোক হত্যার কথা স্বীকার করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। তাঁদের দেওয়া সাক্ষ্যের ওপর ভিত্তি করে সাবেক ইসরায়েলি সেনাদের সংগঠন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আল-জাজিরার।
নাম প্রকাশ না করার শর্তে গাজা অভিযানে অংশ নেওয়া ওই সেনাদের সাক্ষাৎকার নেওয়া হয়। গত সোমবার সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজার সেই সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক রীতিতে পরিবর্তন লক্ষ করা গেছে। সেনারা নির্বিচারে গুলি চালানোর নীতি গ্রহণের ফলে বহু বেসামরিক লোকজন (ফিলিস্তিনি) নিহত হয়।
অভিযানে অংশ নেওয়া সার্জেন্ট পদমর্যাদার একজন সেনার বরাত দিতে প্রতিবেদনে বলা হয়, গাজার অভ্যন্তরে কাউকে হুমকি বলে ধারণা করা হলে, তাকে গুলি করে হত্যার অনুমতি ছিল।