নির্যাতনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হিন্দু মন্দিরে বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন চীনের সংখ্যালঘু উইঘুর যুবক বিলাল মোহাম্মদ অভিযোগ করেছেন, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও হেনস্তার শিকার হয়েছেন। শুনানির জন্য গতকাল মঙ্গলবার আদালতে নিয়ে যাওয়ার সময় বিলাল চিৎকার করে বলতে থাকেন, ‘আমি মানুষ, আমি মানুষ।’ তাঁকে শিকল পরা অবস্থায় ব্যাংককের আদালতে হাজির করা হয়। এ সময় বিমর্ষ বিলাল আদালতে উপস্থিত সাংবাদিকদের কাছে নির্যাতনের অভিযোগ তুলে ধরেন। পরে তিনি আদালতে দোভাষীর মাধ্যমে বলেন, পুলিশ সদস্যরা তাঁকে মারধর করেছে এবং হালাল খাবার থেকে বঞ্চিত করেছে।
এএফপি