প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের মক্কা নগরে পবিত্র মসজিদুল হারাম বা হারাম শরিফে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় দেশটির নির্মাণ প্রতিষ্ঠান বিনলাদেন গ্রুপের ওপর গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির বাদশাহ সালমান। কোম্পানিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এর নির্বাহী কর্মকর্তারা সৌদি আরব ত্যাগ করতে পারবেন না। এ সময়ের মধ্যে কোম্পানিটি নতুন কোনো সরকারি প্রকল্পের কাজ করতে পারবে না। গত শুক্রবারের ওই দুর্ঘটনায় ১০৭ জন নিহত হন। আহত হন প্রায় ৪০০ জন। তদন্ত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিটি নিরাপত্তা বিষয়ে গাফিলতি করেছে। দুর্ঘটনার জন্য কোম্পানিটি অংশত দায়ী। গত শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় বাদশাহ ঘোষণা দিয়েছিলেন, এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং সত্য প্রকাশ করা হবে।
এএফপি