নিষেধাজ্ঞা প্রত্যাহারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে নারীদের মোটরগাড়ি চালনার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি অনলাইন আবেদনে দুই হাজার ৮০০ জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষর সংগ্রহের উদ্যোক্তারা নিজেদের এই কর্মসূচিকে সফল বলে দাবি করেছেন। গত বছর ওই কর্মসূচি শুরু করেন তাঁরা। উদ্যোক্তাদের একজন দাবি করেন, তাঁদের এই কর্মসূচি নারীদের মোটরগাড়ি চালনার অধিকার আদায়ে দেশে ‘ঝড় তুলছে’। বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব, যেখানে নারীদের গাড়ি চালনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আল-জাজিরা