নিষেধাজ্ঞা বাতিল করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিম পুরুষদের নারীর পোশাক পরা নিষিদ্ধ করা ধর্মীয় আইনের বিরুদ্ধে আপিল করে জিতেছেন তিন মালয়েশীয় ‘ট্র্যান্সজেন্ডার’ নারী। খবর বিবিসির।
আপিল আদালত এ-সংক্রান্ত আইনকে ‘অবমাননাকর, নিপীড়নমূলক ও অমানবিক’ আখ্যা দিয়ে বলেন, এটি বিশেষ লৈঙ্গিক বৈশিষ্ট্যের মানুষের জন্য বৈষম্যমূলক। মনে করা হচ্ছে, ধর্মীয়ভাবে রক্ষণশীল মালয়েশিয়ায় এ রায় ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হবে।
আপিলকারী তিন ব্যক্তি ট্র্যান্সজেন্ডার। তাঁদের জন্মগত শারীরিক বৈশিষ্ট্য পুরুষের। তবে বিশেষ মনোদৈহিক কারণে তাঁরা নিজেদের নারী হিসেবে মনে করেন।
জাতিগত বৈচিত্র্যের দেশ মালয়েশিয়ার সব মুসলিম নাগরিকের জন্য ইসলামি আইন প্রযোজ্য। তবে অনেক অমুসলিম থাকায় সেখানে দুই ধরনের আইনি ব্যবস্থা রয়েছে। মুসলিমদের জন্য প্রযোজ্য আইনে নারীর পোশাক পরা বা নারীর মতো আচরণ করা পুরুষদের জন্য বেআইনি।