নিহত ৩ সেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে একটি ব্যস্ত সান্ধ্য বাজারে বন্দুক হামলায় তিন সেনা নিহত হয়েছেন। পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। ওই অঞ্চলে মালয় মুসলিম বিদ্রোহীরা ১৩ বছর ধরে সরকারের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬ হাজার ৮শ’র বেশি প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাতে বন্দুকধারীরা ওই তিন সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারা ওই সান্ধ্য বাজারে টহল দিচ্ছিলেন। পুলিশ জানায়, সাত থেকে আটজন বন্দুকধারী এ হামলা চালায়। এই হামলার জন্য জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।