নিহত ৭৯০০, এখনো নিখোঁজ কয়েক হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯০০। এই সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, কয়েক হাজার মানুষ
এখনো নিখোঁজ রয়েছে। খবর রয়টার্সের।
হিমালয়কন্যা নেপালে গত ২৫ এপ্রিল রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বিধ্বস্ত বাড়িঘর, সরকারি অফিস-আদালত এবং স্থাপনা তৈরিতে অন্তত ২০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির এক মন্ত্রী। ভূমিকম্পের পর পার্শ্ববর্তী ভারত, চীনসহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নেপালের সাহায্যে এগিয়ে আসে। তবে ভয়াবহ ভূমিকম্পের দুই সপ্তাহ পরও নেপালের প্রত্যন্ত এলাকাগুলোর অনেক জায়গায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি।
পর্যটননির্ভর নেপালে ভূমিকম্পের পর অনেক পর্যটক দেশ ত্যাগ করেছেন। ভূমিকম্পে নেপালের অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দেশটির পর্যটন খাতের ওপর এটি বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।