প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। ২৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিমানবন্দর এলাকা তালেবান কবজা থেকে মুক্ত করেছেন আফগান সেনারা। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা বাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ৩৮ জন বেসামরিক নাগরিক, ১০ জন সেনা এবং ২ জন পুলিশ সদস্য রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১১ জন তালেবান সদস্য বিমানবন্দর এলাকার একটি বিদ্যালয় ও বাজার দখল করে অনেককে জিম্মি করে ও সেনাসদস্যদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়। একপর্যায়ে তারা বেসামরিক লোকদের মধ্যে আত্মঘাতী হামলা চালায়।
রয়টার্স