প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যে মূল্যবান জেড পাথরের খনিতে গত রোববারের ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গতকাল সোমবারও সেখানে চলে উদ্ধারকাজ। এ ঘটনায় ‘আরও অনেক লোক নিখোঁজ রয়েছে’ শিরোনামে খবর ছাপিয়েছে মিয়ানমারের রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম। সব শেষ খবর পর্যন্ত ১০৪টি লাশ উদ্ধারের তথ্য জানা যায়। হাপাকান্ট এলাকায় খনি কোম্পানির ফেলে রাখা বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়লে নিচে চাপা পড়ে মারা যান আবর্জনার স্তূপ থেকে মূল্যবান পাথরের টুকরা খোঁজা দরিদ্র লোকজন।
রয়টার্স