প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। তবে গতকাল রোববার পর্যন্ত অন্তত ৭৬ জন নিখোঁজ ছিলেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ বাহিনী। গত শুক্রবার গভীর রাতে জাভা প্রদেশের জেমব্লাং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে গ্রামটির অন্তত ১০৫টি বাড়ি কাদার স্রোতে ভেসে যায়। ওই এলাকার রাস্তাঘাট পরিষ্কারে বুলডোজার ও খননযন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা।
এএফপি