নেতানিয়াহুর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘে ফিলিস্তিনিদের প্রত্যাশিত একটি উদ্যোগের বিরোধিতা করতে তিনি বদ্ধপরিকর। মধ্যপ্রাচ্য নিয়ে এক কূটনৈতিক আলোচনার প্রাক্কালে এ ঘোষণা দেন তিনি। প্রত্যাশিত ওই উদ্যোগে ফিলিস্তিনিরা নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের অধিকৃত ভূমি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রস্তাব পাস করার জন্য চাপ দেবে। প্রস্তাবে ইসরায়েলকে দুই বছরের মধ্যে ফিলিস্তিনের ভূমি ছাড়তে বলা হবে। নেতানিয়াহু বলেন, এ রকম প্রস্তাবে জেরুজালেমে ‘চরমপন্থী মুসলিমদের’ অনুপ্রবেশ ঘটবে। তাই এটি তিনি কিছুতেই হতে দেবেন না। বিবিসি