নেতানিয়াহুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু

ছয় বছর আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার পক্ষে বক্তব্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেননি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এক মুখপাত্র গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। গত সপ্তাহের শেষান্তে নেতানিয়াহুর লিকুদ পার্টির পক্ষ থেকে দেশটির সিনাগগগুলোতে একটি লিফলেট বিতরণ করা হয়, যেখানে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টির ব্যাপারে প্রশ্ন তোলা হয়। সেই পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে। নেতানিয়াহু ২০০৯ সালে জনসমক্ষে দেওয়া এক বক্তৃতায় প্রথমবারের মতো পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছিলেন।এএফপি