কারস্টেন পেডেরসেনের এভারেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু সেই শৈশবেই। স্বপ্ন পূরণের পথেই তিনি আছেন। তবে নেপালের সাম্প্রতিক ভূমিকম্পের পর তাঁর পরিকল্পনায় একটি বড় পরিবর্তন এসেছে। তিনি এখন আর নেপাল থেকে এভারেস্টের পথে যেতে চান না। পথ পাল্টে চীনের দিক থেকেই পৃথিবীর সর্বোচ্চ এই গিরিশৃঙ্গে ওঠার চেষ্টা করবেন।
পেডেরসনের মতো অনেক পর্বতারোহী এখন এভারেস্টে উঠতে চীনের পথ বেছে নিচ্ছেন। এর কারণ, নেপালে এভারেস্ট আরোহণের ব্যবস্থাপনা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এবারের ভূমিকম্পে তুষার ঝড়ে ১৮ জনের মৃত্যুর পর অব্যবস্থাপনার চিত্রটি আরও প্রকট হয়ে ওঠে। এর তুলনায় উত্তরে চীনের তিব্বত হয়ে এভারেস্টে পর্বত আরোহণের ব্যবস্থাপনা বেশ ভালো।
এভারেস্ট আরোহণে নেপাল সরকারের অব্যবস্থাপনার শিকার পেডেরসন নিজে। ভূমিকম্পের পর তাঁর এভারেস্ট আরোহণের অনুমপতিপত্র এখনো পর্যন্ত নেপাল সরকার নবায়ন করেনি। করবে কি না, তাও ঠিক নেই। তাঁর মতো অনেকেই সরকারের এই আচরণের জন্য নেপাল ছেড়ে চীন দিয়ে এভারেস্ট আরোহণের চেষ্টা করছেন।
পেডারসেন বলছিলেন, প্রতিটি প্রতিক্রিয়ার একটি ফল থাকবে। আমার প্রতিক্রিয়া হলো, ‘নেপাল সরকার যদি আমার অনুমতিপত্র নবায়ন না করে তবে আমি চীনের তিব্বত হয়ে এভারেস্টে ওঠার চেষ্টা করব। তাদের ব্যবস্থাপনা এতটা জটিল না।’
এভারেস্টে ওঠার জন্য পেডারসেন তিনবার চেষ্টা করে এ পর্যন্ত ১০ হাজার মার্কিন ডলার খরচ করেছেন। তবে পেডারসেনের মতো পর্বতারোহীরা যেভাবে চীনের পথ ধরছেন, তাতে নেপালের ট্রেকিং এবং পর্বতারোহণ বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। প্রতিবছর এভারেস্ট আরোহণে পারমিটে কয়েক কোটি ডলার আয় করে নেপাল। তবে পুরো শিল্পে খাটে প্রায় ৩৫ কোটি ডলার। আর এর মধ্যে এভারেস্টের ক্ষেত্রেই বেশি আয় হয়। নেপালের পর্যটন বিভাগের সাবেক পরিচালক প্রচন্ড মান শ্রেষ্ঠা বলেন, ‘নেপালের পুরো পর্যটন খাতের ওপর এই একটি পর্বতের প্রভাব ব্যাপক।’
দেশটির ট্রেকিং এজেন্সি এবং পর্বতারোহণ খাতের সঙ্গে যুক্তদের দাবি, পর্বত আরোহীদের পারমিট নিয়ে সরকার কী করতে চায় সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক।
নবায়ন নিয়ে নেপাল যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে, চীনে কিন্তু তার উল্টো চিত্র। পর্বতারোহীদের সংগঠন আলপেংলো এক্সপেডিশিন্স এজেন্সির অ্যাড্রেন বালিংগার বলছিলেন, ভূমিকম্পের সময় চীনের তিব্বতে ২০০ পর্বতারোহী ছিলেন। কিন্তু ভূমিককম্পের পর পরই চীন আরোহণ বাতিল করে। চীনে পর্বত আরোহণের পারমিট দেয় দ্য চায়না তিব্বত মাউনটেন অ্যাসোসিয়েশন। সংস্থাটি ভূমিকম্পের পর পর্বতারোহী এবং কোম্পানিগুলোর সহায়তায় হাত বাড়িয়ে দেয়।
বালিংগার বলছিলেন, ‘দক্ষিণে (নেপালের অংশে) ব্যবস্থাপনা একেবারে ভেঙে পড়েছে।’
তবে এটাও ঠিক যে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার এখন অন্য নানা কাজে ব্যস্ত। নেপালের পর্যটন বিভাগের প্রধান তুলসী প্রসাদ গৌতম বলছিলেন, ‘পর্বতারোহীদের দেওয়া অর্থ ফেরত দেওয়ার অবস্থায় নেই সরকার। আর তাদের দেওয়া টাকা চলে গেছে রাষ্ট্রীয় কোষাগারে। পারমিট নবায়ন করা হবে কি না—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক মাস সময় লেগে যাবে।
তবে পর্বতারোহীদের প্রতিষ্ঠান থামসেরকু ট্রেকিং অ্যান্ড ইয়েতি এয়ারলাইনসের সোনম শেরপা বলছিলেন, ‘সরকার যদি পারমিট নবায়ন করে তবেই পর্বতারোহীরা ফিরে আসবেন।’
ভূমিকম্পের ক্ষতি
নেপাল ছেড়ে চীনের পথে এভারেস্ট আরোহীরা