নেপালি পুলিশের গুলিতে ভারতীয় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালি পুলিশের গুলিতে আজ সোমবার একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে চলমান আন্দোলনের জেরে বিক্ষোভকারীরা সীমান্তের অন্যতম প্রধান তল্লাশি অবরোধ করলে পুলিশ গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক নিহত হন। খবর এএফপি ও বিবিসির।

নিহত ব্যক্তির নাম আশিস কুমার রাম। তিনি নেপালের সীমান্ত সংলগ্ন ভারতের বিহার রাজ্যের রাক্সাউল শহরের বাসিন্দা।

নেপাল পুলিশের মুখপাত্র কামাল সিং বাম বলেন, ‘পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু তারা নির্দেশ অমান্য করায় পুলিশ গুলি করতে বাধ্য হয়।’ তিনি জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছে।