নেপালে আবার বিমান বিধ্বস্ত নিহত ২ পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে গতকাল শুক্রবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্যের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে এক শিশুসহ নয় যাত্রীর সবাই। তিন দিনের মধ্যে দেশটিতে এটা দ্বিতীয় বিমান দুর্ঘটনা। খবর কাঠমান্ডু পোস্টের।
নিহত দুজন হলেন ক্যাপ্টেন দীনেশ নুপেন ও সহ-পাইলট সন্তোষ রানা। আহত নয়জনের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।
বেসরকারি বিমান সংস্থা এয়ার কাষ্ঠমণ্ডপের উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুরের দিকে নেপালের পশ্চিমাঞ্চলীয় শহর নেপালগঞ্জ থেকে জুমলা শহরে যাওয়ার পথে কালিকোট জেলায় বিধ্বস্ত হয়।
এপির খবরে বলা হয়, সম্ভবত কারিগরি সমস্যায় পড়েছিল উড়ো–জাহাজটি। গত বুধবারই কাঠমান্ডুর পশ্চিমে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই বিদেশিসহ ২৩ আরোহীর সবার মৃত্যু হয়।