নেপালে আবারও অস্থিরতার আশঙ্কা আইসিজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের নতুন সংবিধানে সংখ্যালঘু মদেশীয় জনগোষ্ঠী নিয়ে বিতর্কের অবসান না ঘটালে সেখানে আবার অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। গতকাল মঙ্গলবার বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির প্রকাশ করা একটি প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়।
প্রতিবেদনটির কড়া সমালোচনা করেছে নেপাল সরকার।
গত সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান গৃহীত হওয়ার জেরে পুলিশের সঙ্গে মদেশীয় জাতিগোষ্ঠীর সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তির প্রাণহানি ঘটে। ভারত-নেপাল সীমান্তে অবরোধ চলে টানা কয়েক মাস। মূলত, নতুন সংবিধানে সাতটি নতুন প্রদেশ সৃষ্টির বিরোধিতা করে ভারতীয় বংশোদ্ভূত মদেশীয় সম্প্রদায় আন্দোলনটি শুরু করে।
আইজিসির প্রতিবেদনে বলা হয়, নেপাল সরকারের সঙ্গে কার্যকর আলোচনার অভাবে মদেশীয় জনগোষ্ঠীর তীব্র ক্ষোভ আরেক দফা রক্তপাতের ঘটনায় মোড় নিতে পারে। বিতর্কিত সংবিধান জোর করে চাপিয়ে দেওয়ার ফলে রাজনৈতিক ক্রান্তিকালের ইতি ঘটতে পারে এবং তা নিয়ন্ত্রণরে বাইরে চলে যেতে পারে। এ ছাড়া আইজিসির ওই প্রতিবেদনে রাজ্যের সীমানা বিতর্ক সমাধানে রাজনৈতিক দলগুলোকে দ্রুত শর্ত মেনে নেওয়ার আহ্বানও জানানো হয়।
প্রতিক্রিয়ায় নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী শেরধান রাজ বলেন, ‘এটা নেপালের অভ্যন্তরীণ বিষয়। এর সমাধানে আমরা কাজ করছি।