প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে একক মা বা বাবার সন্তানদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বন্ধ করতে একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। এতে দেশটির অধিকারকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীদের অভিযোগ, পার্লামেন্টের এই উদ্যোগ সফল হলে লাখ লাখ মানুষ দেশহীন হয়ে পড়বে এবং নারীদের দুর্ভোগ হবে সবচেয়ে বেশি। দেশটির নতুন সংবিধানে যুক্ত করার লক্ষ্যে তৈরি খসড়া বিলটিতে বলা হয়েছে, সন্তানের নাগরিকত্ব চাইলে মা ও বাবা দুজনকে অবশ্যই নেপালি নাগরিক হতে হবে।
এএফপি