নেপালে তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এভারেস্টে ওঠার দাবি জানানো ভারতের এক পুলিশ দম্পতির বিষয়ে তদন্ত শুরু করেছে নেপাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার দেশটির পর্যটন বিভাগের প্রধান সুদর্শন প্রসাদ ধাকাল বলেন, ওই দম্পতির বিরুদ্ধে চূড়ায় ওঠার পক্ষে প্রমাণ হিসেবে ভুয়া ছবি উপস্থাপনের অভিযোগ উঠেছে। এর আগে দীনেশ ও তারকেশ্বরী রাথোড় নামের ওই পুলিশ কনস্টেবল দম্পতি দাবি করেন, গত ২২ মে তাঁরা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে চড়তে সক্ষম হন। তবে এর পরপরই তাঁদের সঙ্গী পর্বতারোহীরা অভিযোগ করেন, ওই দম্পতির উপস্থাপিত ছবি ভুয়া। সুদর্শন প্রসাদ ধাকাল বলেন, ‘ভারতীয় ওই দম্পতির দাবি যদি ভুয়া প্রমাণিত হয়, তাহলে সনদ বাতিলের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে প্রতারণা আর জালিয়াতির অভিযোগ তোলা হবে।’