নেপালে নতুন করে মদেশীয় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে সংবিধান নিয়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। গতকাল রোববার রাজধানী কাঠমান্ডুতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে সংখ্যালঘু মদেশীয়সহ নৃ-গোষ্ঠীর কয়েক শ সদস্য। গতকালের বিক্ষোভে অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থানে ছিল।
বিক্ষোভকারীরা গতকাল সকালে কাঠমান্ডুর প্রশাসনিক কেন্দ্রের সামনে পতাকা প্রদর্শন করে এবং নতুন সংবিধানবিরোধী স্লোগান দেয়। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে। নতুন সংবিধানে সংখ্যালঘু নৃ-গোষ্ঠীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা।
গত সেপ্টেম্বরে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর থেকেই বিক্ষোভ করছে মদেশীয়রা। এ নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৫০ জনের প্রাণহানি হয়েছে।