প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ নভেম্বর আগামী ২৬ নভেম্বর নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ২০১৫ সালে রচিত দেশটির নতুন সংবিধান অনুসারে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী আগামী বছরের ২১ জানুয়ারির আগে নতুন সংসদ গঠন করতে হবে। আইনমন্ত্রী ইয়াগিয়া বাহাদুর বলেন, মন্ত্রিসভায় নির্বাচনের প্রস্তাবিত এ তারিখ অনুমোদন পেয়েছে। তিনি বলেন, নতুন সংবিধানের আওতায় সাত প্রাদেশিক সভার নির্বাচনও একই সময় অনুষ্ঠিত হবে।