নেপালে নিহত ৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে তিন দিনের অব্যাহত বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৮৫ জন নিহত এবং ১৩৯ জন নিখোঁজ হয়েছে। দেশটিতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস ভয়াবহ রূপ ধারণ করেছে। এ ছাড়া কমপক্ষে সাত হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহত ও নিখোঁজ মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নেপালের ক্ষতিগ্রস্তদের জন্য ভারত চার কোটি ৮০ লাখ নেপালি রুপি সহায়তা ঘোষণা করেছে। পিটিআই।