নেপালে বাস খাদে, নিহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে আজ সোমবার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
বাসটি কাঠমান্ডু থেকে কাভরি যাওয়ার পথে রাজধানী থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) পূর্বে একটি ঢাল থেকে ৫০০ মিটার নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন কাভরি জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ভীম কান্ত শর্মা। তিনি জানান, উদ্ধারকর্মীরা এখনো মৃতদেহ উদ্ধারের কাজ করছেন। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। শর্মা বলেন, একটি সেনা হেলিকপ্টারে করে আহত ২৬ জনকে কাঠমান্ডু এবং অন্য ১৩ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নেপালে নিম্নমানের সড়ক এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য প্রায় এমন দুর্ঘটনা ঘটছে। এ কারণে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।