প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে নতুন সংবিধানের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে অন্তত ৫১ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং দোকানপাট বন্ধের চেষ্টা করার সময় গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়। নেপালে বহুল প্রতীক্ষিত নতুন সংবিধানের খসড়া নিয়ে এ মাসের শুরুতে দেশের প্রধান চার রাজনৈতিক দলের মধ্যে ঐতিহাসিক মতৈক্য হয়। এর আওতায় নেপালকে ছয়টি রাজ্যে ভাগ করতে সম্মত হয় বিবদমান দলগুলো। তবে খসড়া সংবিধানে রাজ্যের প্রস্তাবিত সীমানায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হয়েছে অভিযোগ তুলে কয়েকজন আইনপ্রণেতা ধর্মঘটের ডাক দেন।
এএফপি