নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশসহ নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পশ্চিমাঞ্চলের কৈলালি জেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশ অফিসার ও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন সংবিধানে আরও বেশি অধিকার ও স্বাধীনতা অন্তর্ভুক্ত করার দাবিতে থারু জাতিগোষ্ঠীর এক র‍্যালি থেকে আজ সোমবার পুলিশের ওপর এ হামলা চালানো হয়। খবর বিবিসির।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী বামদেব গৌতম বলেন, বিক্ষোভকারীরা পুলিশকে ঘিরে ফেলে বর্শা এবং কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। তাঁরা একজনকে জীবিত পুড়িয়ে দেয়। তিনি বলেন, নিরাপত্তার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে কোনো বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংসদে নতুন সংবিধানের খসড়া নিয়ে আলোচনার পর নেপালে এই সপ্তাহেই কয়েকটি বিক্ষোভ হয়েছে।
জাতিগত সংখ্যালঘুদের দাবি, নতুন সংবিধানে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং তাদের খুব কম স্বাধীনতা দেওয়া হয়েছে।