প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে একটি রাজ্যকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্তে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষ হয়েছে। সুরখেত শহরের ওই সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নেপালে গত শনিবার প্রধান রাজনৈতিক দলগুলো দেশটিকে ছয়টি রাজ্যে বিভক্ত করার বিষয়ে এক ঐতিহাসিক চুক্তি করে। সুরখেত নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের রাজধানী। ছয় রাজ্য হওয়ায় এখন এ অঞ্চলটি দুই রাজ্যে ভাগ হয়ে যাচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার লালকর্ণ বলেন, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা শহরের আবাসিক ভবন এবং সরকারি দপ্তরে ভাঙচুর শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে দুজন নিহত হয়।
রয়টার্স।