নেপালে বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। ওই বিমানে থাকা নয় যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ভোলা প্রাসাদ এএফপিকে বলেন, বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিমানের নয় আরোহী আহত হয়েছেন।
এর আগে গত বুধবার নেপালের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৩ যাত্রীর সবাই নিহত হন। (বিস্তারিত আসছে...)