নেপালে ভূমিধসে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্বাঞ্চলে সিন্ধুপালচক জেলায় বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। এত অন্তত চারজন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয় , ভূমিধসে অনেক বাড়িঘর মাটির নিচে চাপা পড়েছে। সন্তোষী নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে। হাজারো লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্ধারকাজে নিয়োজিত এক কর্মকর্তা বলেন, নদীর প্রবাহ স্বাভাবিক করতে সেনাবাহিনীর কারিগরি দল কাজ করে যাচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় তিব্বতের সঙ্গে যোগাযোগের আরনিকো মহাসড়কটি বন্ধ হয়ে গেছে।
নেপালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল। এ সময় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।