নেপালে সহিংস বিক্ষোভ, ১৮৮ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে নতুন সংবিধানের খসড়ার বিরোধীরা গতকাল শুক্রবার সহিংস বিক্ষোভ করেছে। খবর এএফপির।
বিক্ষোভকালে ১৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা যানবাহনে আগুন দেয় এবং স্কুল, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান জোর করে বন্ধ করে দেয়।
দীর্ঘ অচলাবস্থার পর নতুন সংবিধান প্রণয়নে সরকারের উদ্যোগের ব্যাপারে গত মাসে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে এক চুক্তিতে উপনীত হয় মাওবাদীরা। তবে মাওবাদীদের দলছুট একটি অংশ বলছে, এটি তাদের আদর্শের বিরুদ্ধে একধরনের প্রতারণা। মাওবাদীদের এ অংশের মুখপাত্র খাড়গা বাহাদুর বিশ্বকর্ম বলেন, ‘খসড়া সংবিধান জনগণ, তাদের চেতনা ও গণসংগ্রামের আকাঙ্ক্ষার বিরোধী।