নেপালে ২১ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারা এয়ার লাইনসের টুইন ওটার বিমানের একটি। ফাইল ছবি: রয়টার্স
তারা এয়ার লাইনসের টুইন ওটার বিমানের একটি। ফাইল ছবি: রয়টার্স
নেপালে ২১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
নেপালে ২১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

নেপালের পার্বত্য এলাকায় আজ বুধবার ২১ জন আরোহী নিয়ে তারা এয়ারের একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। বিমান কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে এএফপির খবরে জানানো হয়।
তারা এয়ারের মুখপাত্র ভিম রাজ রাই বলেন, অভ্যন্তরীণ আকাশপথে চলাচলকারী উড়োজাহাজটির গন্তব্য ছিল পর্যটন শহর পোখারা থেকে জমসম। আকাশে ওড়ার আট মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজে দুজন বিদেশিসহ ১৮ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।
কাঠমান্ডু থেকে ২২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জমসন। এলাকাটি ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়। আকাশপথে পোখারা থেকে সেখানে যেতে ২০ মিনিট লাগে।
পোখারা বিমানবন্দরের কর্মকর্তা যোগেন্দ্র কুনওয়ার বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এরই মধ্যে উদ্ধারকারী দুটি হেলিকপ্টার নিখোঁজে টুইন ওটার উড়োজাহাজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত উড়োজাহাজটির সন্ধান পাওয়া যায়নি।
কর্মকর্তাদের ভাষ্য, বিমানটি পার্বত্য এলাকার ওপর দিয়ে উড়ছিল। ওই এলাকায় ভালো করে কিছু দেখা যায় না।