নেপালের নতুন প্রধানমন্ত্রী পুষ্প কমল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক গেরিলা ও মাওবাদী নেতা পুষ্প কমল দহলকে নেপালের পার্লামেন্ট দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে আজ বুধবার এ কথা জানানো হয়।
পুষ্প কমল দহল বর্তমানে নেপালের মাওবাদী দলের প্রধান। দ্বিতীয়বারের মতো হিমালয়কন্যা নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে তিনি পার্লামেন্টের সদস্যদের ৫৭৩ ভোটের মধ্যে ৩৬৩টি ভোট পেয়েছেন।