নেপালের পুনর্গঠনে দেড় শ কোটি ডলারের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প বিধ্বস্ত নেপালের পুনর্গঠনে দেড় শ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত ও চীন। এশিয়ার এই দুই বৃহৎ দেশ তাদের সীমান্তবর্তী দেশ নেপালে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টার অংশ হিসেবে এই প্রতিশ্রুতি দিল বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।
দেশটির পুনর্গঠনে ৬৬০ কোটি ডলার অর্থ সাহায্য চায় নেপাল সরকার। এর পরিপ্রেক্ষিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল বৃহস্পতিবার দাতাদের সম্মেলনে অর্থ সহায়তার এই প্রতিশ্রুতি দিল ভারত ও চীন। সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই ৪৮ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত ২৫ এপ্রিল এবং ১২ মে দুই দফার ভূমিকম্পে হিমালয়ের পাদদেশের দেশ নেপালে প্রাণ যায় ৮ হাজার ৮৩২ জনের। আহত হয় ২২ হাজার মানুষ।