নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে পি শর্মা
কে পি শর্মা

নেপালের কমিউনিস্ট পার্টির (সংযুক্ত মার্ক্সবাদী-লেনিনবাদী) চেয়ারম্যান কে পি শর্মা অলি দেশটির ৩৮তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নেপালের পার্লামেন্টে গতকাল রোববার অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। নেপালের সাংবিধানিক গণপরিষদে দেশটির নতুন সংবিধান গৃহীত হওয়ার পর অলিই হলেন প্রথম প্রধানমন্ত্রী। পার্লামেন্টের ৫৮৭ জন সদস্য ভোটে অংশ নেন। এর মধ্যে অলি ভোট পান ৩৩৮টি। তাঁর প্রতিদ্বন্দ্বী নেপালি কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালা পান ২৮৭ ভোট। নেপালের তেরহাতুমে ১৯৫২ সালে জন্ম অলির। মার্ক্সবাদ-লেনিনবাদের দর্শনে আকৃষ্ট হয়ে ১৯৬৬ সালে অলি রাজনীতিতে যোগ দেন। ১৯৭০ সালে তিনি নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য হন। জড়িয়ে পড়েন গোপন রাজনৈতিক দলের সঙ্গে।
কাঠমান্ডু পোস্ট