প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহের বার্ষিকীতে বিক্ষোভ না করতে তিব্বতের বিদ্রোহী সংগঠনগুলোকে হুঁশিয়ার করে দিয়েছে নেপাল। দেশটির সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। চীনা শাসনের বিরুদ্ধে তিব্বতিদের আধ্যাত্মিক নেতা দালাই লামার অভ্যুত্থানের ৫৬তম বার্ষিকী আগামীকাল মঙ্গলবার। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা ইক নারায়ণ আরিয়াল বলেন, বিক্ষোভ দমনে এদিন রাজধানীর রাস্তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। তিনি বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের বলেছি, কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এ ধরনের বিশৃঙ্খলা নেপালের এক-চীন নীতির বিরোধী।’
এএফপি