নৌযান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধ ভেঙে গাজা যাওয়ার চেষ্টাকালে ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌযান আটক করে গতকাল সোমবার সেটি বন্দরে ফেরত নিয়ে গেছে ইসরায়েলি নৌসেনারা। ইসরায়েল বলেছে, ফিলিস্তিনপন্থী কর্মীদের বহনকারী চারটি নৌযানের একটি বহর গাজা যাচ্ছিল। বহরের অপর তিনটি নৌযানকে আগেই ইসরায়েলি বন্দরে ফেরত পাঠানো হয়। এ অভিযানে কোনো শক্তি প্রয়োগ করা হয়নি। গাজার ওপর আরোপ করা নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় নৌযানগুলোয় ইসরায়েলি সেনারা তল্লাশি চালিয়েছেন। বহরের যাত্রীদের মধ্যে ছিলেন আরব-ইসরায়েলি আইনপ্রণেতা বাসেল ঘাত্তাস, তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট মোনসেফ মারজুকি প্রমুখ।
দ্য গার্ডিয়ান