প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার উপকূলে গতকাল বৃহস্পতিবার একটি নৌযানডুবির ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জনই নারী। অতিরিক্ত বোঝাই কাঠের নৌযানটিতে ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে মনে করা হচ্ছে। নৌযানটিতে আনুমানিক ৭০ জন ছিল। তারা মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেলাঙ্গর প্রদেশ থেকে প্রতিবেশী ইন্দোনেশিয়ার সুমাত্রায় যাচ্ছিল। নৌযানটির ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
রয়টার্স