নৌযানে ৫০ অভিবাসন-প্রত্যাশীর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার উপকূলে গতকাল বুধবার একটি নৌযানে প্রায় ৫০ জন অভিবাসন-প্রত্যাশীর লাশ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৪৩০ জনকে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইতালির গণমাধ্যমে বলা হচ্ছে, ওই নৌযানে অর্ধশত অভিবাসন-প্রত্যাশীর মৃত্যুর সম্ভাব্য কারণ শ্বাসরোধ।
সুইডেনের কোস্ট গার্ডের একটি জাহাজ নৌযানটি থেকে প্রায় ৪৩০ জনকে জীবিত উদ্ধার করেছে।
সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে নৌপথে যাওয়া হাজারো অভিবাসন-প্রত্যাশী মারা গেছে। হাজারো অভিবাসন-প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়।