নয় মানবাধিকার কর্মীর কারাদণ্ড থাইল্যান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষমতাসীন সেনাবাহিনীর সমালোচনা এবং প্রস্তাবিত সেনা-সমর্থিত সংবিধান নিয়ে ফেসবুকে মন্তব্য করায় থাইল্যান্ডে নয় মানবাধিকারকর্মীর কারাদণ্ড হয়েছে। গত বুধবার গ্রেপ্তার হওয়া এসব কর্মীকে গতকাল শনিবার কারাদণ্ড দেন আদালত।
সামরিক সরকার প্রস্তাবিত সংবিধান নিয়ে গণভোট বা তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সমালোচনাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাম্প্রতিক সময়ে। এরই অংশ হিসেবে নয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তঁাদেরকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এই নয় মানবাধিকারকর্মী খসড়া সংবিধানের সমালোচনা করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ওই সংবিধানে সেনাবাহিনীর কর্তৃত্বের আওতা বাড়ানো হয়েছে।