নয়জন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের জুয়াংঝু শহরের স্টেশন এলাকায় এক হামলায় নয়জন ছুরিকাহত হয়েছেন। চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার এক দিন পর গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। পুলিশের গুলিতে সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া পুলিশ অপর একজনকে আটক করেছে। ওই হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি চীনের কুনমিং এবং উরুমকি স্টেশনে দুটি হামলার ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ ওই হামলার জন্য সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের উগ্রপন্থীদের দায়ী করে।
বিবিসি