পক্ষপাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাং চোল
ক্যাং চোল

মালয়েশিয়া থেকে বহিষ্কৃত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং চোল বলেছেন, কিম জং-নাম খুনের ঘটনায় মালয়েশিয়ার তদন্ত পক্ষপাতমূলক। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎভাই জং–নাম খুনের ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার এই রাষ্ট্রদূতকে বহিষ্কার করে মালয়েশিয়া। তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়। এরই ধারাবাহিকতায় দেশটি ছেড়ে যাওয়ার আগে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাং চোল এ কথা বলেন। উত্তর কোরীয় রাষ্ট্রদূত আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চালানো এ তদন্ত উদ্দেশ্যমূলক। কেননা, উত্তর কোরিয়ার সম্মতি এবং দূতাবাসের কারও উপস্থিতি ছাড়াই জং-নামের ময়নাতদন্ত করা হয়েছে। সুস্পষ্ট প্রমাণ ছাড়াই উত্তর কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।