পঞ্চম পরমাণু পরীক্ষার ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউয়েন হাই বলেছেন, উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে—এমন ইঙ্গিত তাঁরা পেয়েছেন। বার্তা সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কী ধরনের ইঙ্গিত পেয়েছে, সে ব্যাপারে প্রেসিডেন্ট পার্ক বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার একটি পরমাণু স্থাপনায় তৎপরতা বৃদ্ধির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট এই ইঙ্গিত পাওয়ার কথা জানান। ওই স্থাপনাটিতেই আগের পরীক্ষাটি চালানো হয়। পরমাণু পরীক্ষার জন্য গত মাসে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে জাতিসংঘ। তারপরও দেশটি যদি নতুন পরীক্ষা চালায়, তবে তা হবে জাতিসংঘের প্রতি আরেক দফা অবাধ্যতা।
এএফপি