পত্রবোমায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণাঞ্চলের একাধিক স্থানে গতকাল বুধবার পত্রবোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সরকারি অফিসসহ অন্তত ১৩টি স্থানে ১৫টি বোমা বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। ডাকযোগে পাঠানো খাম বা প্যাকেটে এসব বোমা রক্ষিত ছিল। চীনের গুয়াংজি অঞ্চলের একটি কারাগার, একটি সরকারি অফিস এবং একটি বিপণিকেন্দ্রে এসব বোমা বিস্ফোরিত হয়। আশপাশের স্থান এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, কোনো একজন দুষ্কৃতকারীই নানা প্রকারের ওই বোমাগুলো ডাকে পাঠায়। সাম্প্রতিক সময়ে চীনের সরকারি অফিস এবং উন্মুক্ত স্থানে বোমা বিস্ফোরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এএফপি