প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় স্থানীয় গভর্নর এবং মেয়র নির্বাচনে প্রত্যক্ষ ভোটাভুটির পদ্ধতি বাতিল করে পার্লামেন্টে একটি বিল পাস করা হয়েছে। এখন থেকে আঞ্চলিক গভর্নর, জেলাপ্রধান এবং মেয়ররা স্থানীয় পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে নির্বাচিত হবেন। একে প্রেসিডেন্ট উইদোদোর জন্য বিরাট ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে। ২০০৫ সালে অভিজাত রাজনৈতিক নেতাদের বাইরে নতুন রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহিত করতে প্রত্যক্ষ নির্বাচনের পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ বিরোধীরা ব্যয়বহুল এবং দুর্নীতি উৎস আখ্যা দিয়ে এ পদ্ধতির বিরোধিতা করে আসছিলেন।
রয়টার্স।